মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে রওশন এরশাদ

সিনিয়র রিপোর্টার / ৫৬৮ Time View
Update : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
গণভবনে রওশন এরশাদ
গণভবনে রওশন এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় গণভবনে প্রবেশ করেন তিনি।

এসয় রওশন এরশাদের সঙ্গে রয়েছেন ছেলে সাদ এরশাদ, মুখপাত্র কাজী মামুনুর রশীদ ও সাবেক জাপা নেতা মসিউর রহমান রাঙা।

‘আওয়ামী লীগের দুঃশাসনের কারণে জনগণ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত’
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কী নিয়ে আলোচনা হবে তা নিশ্চিত হওয়া যায়নি।
দল নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেও রওশন না নেয়ার কথা এর আগেই জানিয়ে দিয়েছেন। আসন বণ্টন নিয়ে জি এম কাদেরের সঙ্গে দ্বন্দ্বের কারণেই রওশন নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেন বলে তখন দলীয় সূত্র জানিয়েছিল।

এর আগে গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন এবং রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর