মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল

সিনিয়র রিপোর্টার / ৫৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

একাত্তরের শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে জড়ো হন, রাজনীতিবিদ, শহীদ পরিবারের সদস্য ও সর্বস্তরের মানুষ। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির স্মারক।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে রায়েরবাজার বধ্যভূমিতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর থেকেই রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আসতে শুরু করে সাধারণ মানুষ।

রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানাতে আসা লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থী তাবাসসুম আক্তার মিলি বলেন, ১৪ ডিসেম্বর আমাদের বাঙালি জাতির জন্য অত্যন্ত কষ্টের দিন। আমাদের জাতিকে মেধাশূন্য করতে দেশের সূর্য সন্তানদের হত্যা করেছে পাক হানাদার বাহিনী। যারা আমাদের জন্য তাদের জীবন বিসর্জন করলো তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বধ্যভূমিতে এসেছি।

বীর মুক্তিযোদ্ধা জয়নাল বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী চেয়েছিলো বাংলাদেশকে মেধাশূন্য করার। কিন্তু তাদের সেই প্রয়াস স্বার্থক হয়নি। পাকিস্তানি বাহিনীর সাথে যোগ দিয়েও এদেশের কিছু রাজাকার-আলবদররা আমাদের ক্ষতি করতে পারেনি।

এদিকে, শহিদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর