বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

দিনাজপুরে তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুর প্রতিনিধি / ৪২৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

ঘন কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর জেলা। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। গত এক সপ্তাহ ধরে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে এ জেলার মানুষ। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ঘন কুয়াশা আর হিমেল ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৯ টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৯ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

মোটা জামাকাপড় পরার পাশাপাশি আগুন জ্বালিয়েও নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছেন এখানের শীতার্তরা। গৃহপালিত পশুকে শীত থেকে রক্ষায় পরিয়ে দেওয়া হচ্ছে চটের বস্তা। শীতে জবুথবু হয়েও কাক ডাকা ভোরে অনেক শ্রমজীবী মানুষেরা ঘর থেকে বের হয়েছেন।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর