বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

আরও চার মামলায় আমীর খসরুর জামিন

সিনিয়র রিপোর্টার / ৪৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
ছবি সংগৃহীত

নাশকতার অভিযোগে করা আরও চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।

পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেফতারের পর গত ৩ নভেম্বর আমীর খসরুকে আদালতে হাজির করা হয়। এ মামলায় ছয় দিনের রিমান্ড শেষে গত ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এরপর পল্টন থানার নাশকতার আরেক মামলায় গত ১৪ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক সুমিত কুমার সাহা গ্রেফতার দেখনোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

গত ১৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

গত ২৮ অক্টোবরের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে রমনা ও পল্টন মডেল থানায় পৃথক ১০টি মামলা হয়। তার মধ্যে বুধবার (১৭ জানুয়ারি) পল্টন মডেল থানার পৃথক দুই মামলায় ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর