বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

অবশেষে এফ-১৬ যুদ্ধবিমান পাচ্ছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক / ৩৩৯ Time View
Update : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
ফাইল ছবি

দীর্ঘ আলোচনার পর অবশেষে তুরস্কের কাছ এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৬ জানুয়ারি) ২৩ বিলিয়ন ডলারের চুক্তির অনুমোদন করেছে ওয়াশিংটন। এর আগে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য সুইডেনকে অনুমোদন দেয় তুরস্ক।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, তুরস্কের সঙ্গে এই চুক্তির ব্যাপারে কংগ্রেসকে জানিয়েছে বাইডেন প্রশাসন। একই সঙ্গে গ্রিসের কাছে ৪০টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, চুক্তির অধীনে তুরস্ক ৪০টি নতুন এফ-১৬ পাবে ও দেশটির বহরে থাকা ৭৯টি যুদ্ধবিমান আপগ্রেড করবে।

একজন মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেওয়া হলেও এখনো লেনদেনের ব্যাপার সবুজ সংকেত দেওয়া হয়নি। ন্যাটোতে সুইডেনের চূড়ান্ত অনুমোদনের তথ্য ওয়াশিংটনে পৌঁছালেই তা শুরু হবে।

এদিকে মানহানি মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও ৮ কোটি ডলার পরিশোধ করতে বলেছেন আদালত। মামলার বাদীকে এই অর্থ পরেশোধ করতে হবে। এর আগে ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন লেখক ই জেন ক্যারল। কিন্তু তার এই দাবিকে অস্বীকার করেন ট্রাম্প।

শুক্রবার (২৬ জানুয়ারি) সাতজন পুরুষ ও দুই নারীর একটি জুরি এলে ম্যাগাজিনের সাবেক কলামিস্ট ই জেন ক্যারলকে এই অর্থ পরিশোধ করতে বলা হয়।

সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর