বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

গুলিবিদ্ধ নারীসহ ৫ জন রোহিঙ্গার অনুপ্রবেশ

কক্সবাজার প্রতিনিধি / ৩৭০ Time View
Update : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
ছবি সংগৃহীত

মিয়ানমারে রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে গুলিবিদ্ধ নারীসহ ৫ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মিয়ানমারের একটি ছোট মাছ ধরার ডিঙ্গি নৌকা দিয়ে নাফ নদী পাড় হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে অবস্থান করে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে এখনও টেকনাফ বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।

টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওর্য়াডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুস সালাম জানান, নাফ নদী পাড়ি দিয়ে বিকালে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে ৫ রোহিঙ্গা এসে আমাদের জেটিঘাটে পৌঁছায়। পরে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দিলে ঘটনাস্থলে তারা পৌঁছান।

জেটিঘাটের ঝুপড়ি দোকানদার মো. সেলিম জানান, মিয়ানমারের একটি ডিঙি নৌকা শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসে পৌঁছায়। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ নারীসহ ৫ জন রোহিঙ্গা আছে।

টেকনাফ থানার পরিদর্শক ওসমান গণি বলেন, মিয়ানমারের ওপার থেকে নাফ নদী পার হয়ে শাহপরীর দ্বীপ জেটিঘাটে ছোট ডিঙি নৌকা করে ৫ জন রোহিঙ্গা চলে এসেছে। একজন গুলিবিদ্ধ নারী রয়েছে শুনেছি।

এ বিষয়ে জানতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহিউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়ে ওঠেনি।

তবে বিজিবির একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর