মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

আজকের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক / ৩৭৫ Time View
Update : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

শীতের বিদায় ঘন্টা বাজলেও বেশ কিছুদিনের ব্যবধানে আজ মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন, কুয়াশায় ঘেরা চারপাশ,সূর্যের দেখা নেই।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকায় আজ সামান্য বৃষ্টি হতে পারে। আকাশে মেঘ থাকায় কুয়াশার মতো দেখাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আজ বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগসহ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পুবালি লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর