বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ আরো একধাপ পেছাল

সিনিয়র রিপোর্টার / ২৭৭ Time View
Update : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
ফাইল ছবি

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আগের বছরের চেয়ে আরো একধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ১০২।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এ তথ্য উঠে এসেছে। ১৯ বছরের নথির ভিত্তিতে প্রতি বছর হেনলি পাসপোর্ট সূচক প্রকাশিত হয়। নথির ভিত্তিতে ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে এই সূচক তৈরি করা হয়।

এ সূচক তৈরির সময় পৃথিবীর ২২৭টি গন্তব্যে যেতে পারার বিষয়টি খতিয়ে দেখা হয়। যে দেশের পাসপোর্টধারীরা বিনা ভিসায় সব থেকে বেশি দেশে যাতায়াত করতে পারে, সেই দেশের পাসপোর্ট তত শক্তিশালী। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা অগ্রিম ভিসা ছাড়া ৪২টি দেশে ভ্রমণ করতে পারেন।

নতুন সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ৬টি দেশের। এই তালিকায় রয়েছে- ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এসব দেশের পাসপোর্টধারীরা ১৯৪ দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।

এদিকে নতুন সূচকে কিছুটা দুর্বল হয়েছে ভারতের পাসপোর্ট। তালিকায় ৮৫তম স্থান পেয়েছে ভারতের পাসপোর্ট। অন্যদিকে, আগের বছরের মতো এবারও ১০৬তম স্থানে রয়েছে পাকিস্তানি পাসপোর্ট।

দক্ষিণ এশিয়ার আরেক দেশ মালদ্বীপ আগের মতোই সূচকে ৫৮তম স্থানে রয়েছে। মালদ্বীপের পাসপোর্টধারীরা পৃথিবীর ৯৬টি দেশে ভিসা ছাড়া যাতায়াত করতে পারবেন।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর