বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

চাঁদ দেখা গে‌লে মঙ্গলবার থে‌কে রোজা, সন্ধ্যায় বৈঠক

নিজস্ব প্রতিবেদক / ৩৩৪ Time View
Update : সোমবার, ১১ মার্চ, ২০২৪
ছবি সংগৃহীত

বাংলা‌দে‌শের আকা‌শে আজ সোমবার (১১ মার্চ) প‌বিত্র রমজান মা‌সের চাঁদ দেখা গে‌লে মঙ্গলবার থে‌কে শুরু হ‌বে রোজা। চাঁদ দেখার ওপর নির্ভর কর‌ছে প্রথম রোজা মঙ্গলবার (১২ মার্চ) হ‌বে না বুধবার (১৩ মার্চ)। সে‌টি জানা যা‌বে আজ সন্ধ‌্যায় জাতীয় চাঁদ দেখা ক‌মি‌টির বৈঠ‌কে।

রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আজ বাদ মাগরিব (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হ‌বে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ সোমবার সন্ধ্যায় হিজরি ১৪৪৫ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। তাহলে আজ সন্ধ্যায় তারাবি পড়বেন ও শেষ রাতে সেহরি খাবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। সোমবার চাঁদ দেখা না গেলে মঙ্গলবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস গণনা শুরু হবে বুধবার। এক্ষেত্রে মঙ্গলবার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে ও শেষ রাতে খেতে হবে সেহরি।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর