মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক / ২৯৫ Time View
Update : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের। টি-টোয়েন্টিতে তিন ম্যাচেই টস জিতলেও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টসভাগ্য সহায় হয়নি নাজমুল হোসেন শান্তর।

শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই ফিল্ডিংয়ে নামতে হবে বাংলাদেশকে।

এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে মোট ৫৪ বার। তাতে ১০ জয় বাংলাদেশের। শ্রীলঙ্কা জিতেছে ৪২ ম্যাচে। আর বাকি ২ ম্যাচে আসেনি কোনো ফল।

তবে সবশেষ মুখোমুখি দেখায় লঙ্কানদের হারিয়েছে বাংলাদেশ। সবমিলিয়ে সর্বশেষ ৫ ম্যাচে টাইগারদের জয় ২টি, শ্রীলঙ্কার ৩টি। সাম্প্রতিক পারফরম্যান্সে খুব বেশি পিছিয়ে নেই বাংলাদেশ।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর