বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

শিবচরে বাদাম ক্ষেতে ৩৪টি বাচ্চাসহ রাসেলস ভাইপার

মাদারীপুর প্রতিনিধি / ২৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

মাদারীপুরের শিবচরে একটি বাদাম ক্ষেত থেকে ৩৪টি বাচ্চাসহ একটি রাসেলস ভাইপার সাপকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।গতকাল বুধবার বিকেলে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের বিশাইমৃধা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়,গতকাল বুধবার বিকেলে জেলার শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের বিশাইমৃধা গ্রামের কৃষক সাদেক আলী মুন্সি কয়েকজন দিনমজুর নিয়ে বাড়ির পার্শ্ববর্তী নিজের বাদাম ক্ষেতে যায় বাদাম তুলতে। বাদাম তোলার সময় ক্ষেতে একটি সাপ দেখতে পেয়ে তারা লাঠি দিয়ে সাপটিকে আঘাত করলে সাপটির পেট ফেটে যায়।

এ সময় সাপটির পেট থেকে অসংখ্য বাচ্চা বের হয়ে আসে। পরে স্থানীয় আরও কয়েকজনের সহায়তায় তারা লাঠি দিয়ে পিটিয়ে ৩৪টি বাচ্চাসহ সাপটিকে মেরে ফেলে।পরে সবাই জানতে পারে সাপটি রাসেলস ভাইপার ছিল।

এ ব্যাপারে কৃষক সাদেক আলী মুন্সি জানান, বাদাম ক্ষে‌তে অসংখ্য রা‌সেলস ভাইপার দেখা যায়। যে কারণে ফসল তুলতেই ভয় পাই। আমার মতো অনেক চা‌ষি আছে তারা সা‌পের ভ‌য়ে জ‌মি‌তে যেতে চায় না। সরকার‌কে এই বিষয়ে নজর দি‌তে অনুরোধ কর‌ছি।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর