মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

বিশ্বকাপ জিতেই টি-টোয়েন্টি থেকে অবসরে কোহলি

স্পোর্টস ডেস্ক / ২৮৫ Time View
Update : রবিবার, ৩০ জুন, ২০২৪

বারবাডোসের কেনসিংটন ওভালে ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ম্যাচসেরা হয়েই কোহলি বলেন, এটা ছিল আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আমরা ঠিক এটাই অর্জন করতে চেয়েছিলাম। এটা অসাধারণ খেলা। ভারতের হয়ে এটাই আমার শেষ টি-টোয়েন্টি, আমার শেষ বিশ্বকাপ। মাঝে মাঝে এটা মনে হয় যে আপনি হয়তো রান পাচ্ছেন না। তার পরেই একটা বড় রান চলে আসে। আসলে আমার কাছে ব্যাপারটা ছিল, হয় এখন, না হলে কখনও নয়।

মূলত পরের প্রজন্মকে সুযোগ করে দিতেই টি-টোয়েন্টি থেকে অবসর সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। জোর করে কোনও পরিস্থিতি তৈরি করার থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। সবাই জানতো এর পরে কী হতে চলেছে। এটাই সময় নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। অসাধারণ সব ক্রিকেটার রয়েছে দলে। ওরাই দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং দলকে আরও উঁচুতে তুলবে।

১২৫ টি-টোয়েন্টির ক্যারিয়ার শেষে এই ফরম্যাটে রোহিত শর্মার পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। ১৩৭.০৪ স্ট্রাইক রেট ও ৪৮.৬৯ গড়ে ৪১৮৮ রান তার। সেমিফাইনাল পর্যন্ত ব্যাট হাতে ভুগছিলেন তিনি। সাত ইনিংসে করেছিলেন ৭৫ রান। ফাইনালে সেই রানকে ছাড়িয়ে করলেন ৭৬ রান। হলেন ম্যাচসেরা।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর