মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

রপ্তানির জন্য নতুন পণ্য ও বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক / ২৬৫ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি খাতকে উন্মুক্ত করা হয়েছে। দেশের মানুষের ক্রয় ক্ষমতা কতটা বাড়ল, সেটা খেয়াল রাখতে হবে তাদের। শুধু বিদেশে রফতানি নয়, পণ্য দেশের বাজারেও বাজারজাত করতে হবে ব্যবসায়ীদের।

আজ রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় রপ্তানি ট্রফি’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধু স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। এরপর ২৯ বছর বাংলাদেশের মানুষের জীবনে কোনো উন্নতি হয়নি, পরিবর্তনও ছিল না। কিন্তু আওয়ামী লীগ সরকারে আসার পর দেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছে।

এ সময় রপ্তানির জন্য নতুন পণ্য ও বাজার খোঁজার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, কোনো একটা পণ্যের ওপর নির্ভরশীল হওয়া যাবে না। রাজনৈতিক নয়, এখনকার কূটনীতি হবে অর্থনৈতিক।

প্রধানমন্ত্রী বলেন, ৩৩তম অর্থনীতির দেশ এখন বাংলাদেশ। দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে, পরিকল্পিতভাবে কাজ করার জন্যই শক্তিশালী অর্থনীতি গড়া সম্ভব হয়েছে।

মধ্যপ্রাচ্য, আফ্রিকা, মধ্য এশিয়ার দেশগুলোতে পণ্য রফতানি বাড়ানোর কথা জানিয়ে-তিনি বলেন,
চাহিদার কথা মাথায় রেখে সময়ের সাথে সামঞ্জস্য রেখে পণ্য উৎপাদন করতে হবে আমাদের। বাংলাদেশের মাটি, সোনার মাটি। এ মাটি কাজে লাগিয়ে নিজেদের জন্য উৎপাদন করে এবং দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা যায়, তার ব্যবস্থা করতে হবে। খাদ্য পণ্য, গার্মেন্ট, ডিজিটাল ডিভাইসের মতো নতুন নতুন চাহিদা সম্পন্ন পণ্য রফতানির উদ্যোগ নিতে হবে।

এর আগে, রপ্তানি খাতে অবদানের জন্য ৭৭টি প্রতিষ্ঠানের হাতে ‘জাতীয় রপ্তানি ট্রফি’ তুলে দেন শেখ হাসিনা।

আজ পণ্য রফতানি বাণিজ্যের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১-২২ অর্থবছরের জাতীয় রফতানি ট্রফি প্রদান করা হয়।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর