বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

ছাত্রলীগের হামলায় আহত হয়ে ইডেন কলেজের ৪ ছাত্রী ঢামেকে

নিজস্ব প্রতিবেদক / ৫২৮ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

সরকারি চাকরিতে প্রবেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করায় ইডেন কলেজ ছাত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের অবস্থান কর্মসূচিতে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ৪ জন ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন- ইডেন কলেজের মার্কেটিংয়ের মাস্টার্সের ছাত্রী ও ইডেন কলেজ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি শাহিনুর সুমি (২৮), ম্যানেজমেন্ট বিভাগের সায়মা আফরোজ (২৫), রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের তামান্না (২২) ও দ্বিতীয় বর্ষের সানজিদা (২১)।

হাসপাতালে নিয়ে আসা সমাজতান্ত্রিক ছাত্র ফোন্টের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির রাফিকুজ্জামান ফরিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনে রাজু ভাস্কর্যে তাদের প্রোগ্রাম ছিল সেখানে ইডেন কলেজ থেকে তারা কয়েকজন সংঘবদ্ধ হয়ে আসার সময় সেখানে ছাত্রলীগের ২০-৩০ জন এদের উপরে ও মারধর করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত সুমির ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর