বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

ছাত্রলীগকে অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলছে: ব্যারিস্টার সুমন

মোঃ আব্বাস / ২৯৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমি ছাত্রলীগের নেতা ছিলাম। ছাত্রলীগকে অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলছে। ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়েছে, এটা কিন্তু ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায় তার একটি চক্রান্ত চলছে।

আজ মঙ্গলবার গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি একজন সংসদ সদস্য হিসেবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, আপনারা এক মাসের জন্য অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত এটাকে (আন্দোলন) স্থগিত করেন এর ভেতরে আমরা, আপনারা যদি চান আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বসব।’

সায়েদুল হক সুমন বলেন, ‘আমি ছাত্রলীগকে দাবি জানাব, আপনারা প্রকৃতপক্ষে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যারা আন্দোলনের বাইরে থেকে এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। নিজেরা আইন তুলে নেবেন না।’
আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বড় ভাই হিসেবে আপনাদের বলছি, আপনারা আদালতের দিকে একটু দেখেন।

তিনি বলেন, ‘কিন্তু আপনারা যা চান তা যদি আদালত থেকে আসে তাহলে তো আন্দোলন করার দরকার পড়ে না। মানলাম যে আপনারা আদালত চাচ্ছেন না কিন্তু আদালতের মাধ্যমেও আসতে পারে। প্রয়োজনে আমি আদালতে আইনজীবী হিসেবে থেকে বিষয়টি যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করব।’

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর