মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

৬০ হাজার টন সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক / ৩৩২ Time View
Update : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে বিদেশি ও দেশীয় প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

চলতি অর্থবছরের জন্য এসব স্যার সংযুক্ত আরব আমিরাত ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে কেনা হবে। এরমধ্যে আমিরাত থেকে ৩০ হাজার টন এবং কাফকো থেকে ৩০ হাজার টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার।

আরব আমিরাত থেকে আনতে যাওয়া সারের দাম ১২১ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৮০০ টাকা এবং কাফকো থেকে আনতে যাওয়া নির্ধারণ করা হয়েছে ১১৬ কোটি ৯৯ লাখ ৭০ হাজার টাকা।

এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় হবে ২৫৯ কোটি ৬০ লাখ টাকা।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর