মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

লুটপাটে জড়িত থাকায় লক্ষ্মীপুরে যুবদলের ৪ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাটে জড়িত থাকার অভিযোগে যুবদলের ৪ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- হুমায়ুন ও কাউসার দত্তপাড়া ইউনিয়নের যুবদলের সদস্য, সাদ্দাম চন্দ্রগঞ্জ এবং বাশার মান্দারী ইউনিয়ন যুবদলের সদস্য।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নির্দেশে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার খবরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের প্রতি কেন্দ্রীয় যুবদল শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে বহিষ্কৃত ৪ নেতা প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, লুটপাটে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা অমান্য করার সুযোগ নেই। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে হবে।

প্রসঙ্গত, এক স্কুল শিক্ষকসহ কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ ও চাঁদা আদায়ের অভিযোগে বুধবার (৭ আগস্ট) রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য কাউছার মানিক বাদলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর