বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

পুতিনের সঙ্গে জেলেনস্কিকে বৈঠকে বসার পরামর্শ মোদীর

আন্তর্জাতিক ডেস্ক / ১৮৬ Time View
Update : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধাবসানে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন।

আনন্দবাজার জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইন সফরে থাকা মোদী জেলেনস্কিকে কূটনৈতিক পদ্ধতিতে যুদ্ধ থামানোর পরামর্শ দিয়েছেন।

জেলেনস্কিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বলার পর মোদী বলেন, প্রয়োজনে ব্যক্তিগতভাবে এই যুদ্ধ থামাতে তিনি সাহায্য করবেন।ইউক্রেইনে গিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ভারত শান্তির পক্ষে।

গত মাসে ইউক্রেইনের একটি শিশু হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পরপরই মোদীর মস্কো সফর অনুষ্ঠিত হয়। এই আক্রমণের জন্য মোদী রুশ নেতার সঙ্গে বৈঠকে পরোক্ষভাবে সমালোচনা করেছিলেন।

ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি মোদীর ওই সময় মস্কো সফর নিয়ে হতাশা প্রকাশ করে শান্তি প্রচেষ্টার জন্য ওই সফরকে ধাক্কা বলে অভিহিত করেছিলেন। তবে এবার মোদী ইউক্রেইন সফরে জেলেনস্কির সঙ্গে বৈঠকে সংলাপ ও কূটনৈতিক সমাধানের পথ খোঁজার পরামর্শ দিয়েছেন।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর