মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

নতুন আইফোনের ঘোষণা দিল অ্যাপল

প্রযুক্তি ডেস্ক / ১০২৫ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

আইফোন ১৬ সিরিজের ৪টি মডেলের আইফোনসহ অ্যাপল ওয়াচ ১০ সিরিজের স্মার্টঘড়ি ও নতুন এয়ারপডস আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ‘ইটস গ্লো টাইম’ অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের নেতৃত্বে শীর্ষস্থানীয় কর্মকর্তারা নতুন প্রযুক্তি ও পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে ঘোষণা দেওয়া পণ্যগুলোর মডেল ও দাম জেনে নেওয়া যাক।

অ্যাপল ইন্টেলিজেন্স এবং জেনারেটিভ এআইয়ের নিউরাল ইঞ্জিনসহ আইফোন ১৬ সিরিজের ঘোষণা এসেছে এ আয়োজন থেকে। আইফোন ১৬ ও ১৬ প্লাসে ডিএসএলআর ক্যামেরার মতো বাটন যুক্ত করা হয়েছে। এই বাটনের মাধ্যমে সহজেই ছবি তোলা ও ভিডিও করা যাবে। ৬ দশমিক ১ ইঞ্চি পর্দার আইফোন ১৬–এর দাম পড়বে সংস্করণভেদে সর্বনিম্ন ৭৯৯ ডলার বা প্রায় ৯৬ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে)। আর ৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার আইফোন ১৬ প্লাসের দাম পড়বে সংস্করণভেদে সর্বনিম্ন ৮৯৯ ডলার বা ১ লাখ ৮ হাজার টাকা। সাদা, কালো, সবুজ, গোলাপি ও নীল এই ৫ রঙে পাওয়া যাবে আইফোন ১৬। আইফোন ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সের পর্দার আকার যথাক্রমে ৬ দশমিক ৩ ইঞ্চি ও ৬ দশমিক ৯ ইঞ্চি। আইফোন দুটির দাম পড়বে সংস্করণভেদে সর্বনিম্ন ৯৯৯ ডলার বা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ও ১ হাজার ১৯৯ ডলার বা ১ লাখ ৪৪ হাজার টাকা।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর