বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শার্শায় একদিনের ব্যবধানে আরও একটি লাশ উদ্ধার

মো. সোহাগ হোসেন, বেনাপোল / ১৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

যশোরের শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের রাড়ীপুকুর গ্রামে একদিনের ব্যবধানে জিয়ারুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ।

মঙ্গলবার বিকালে উপজেলার রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত জিয়ারুল ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের রকিব উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি সকাল থেকে বিদ্যালয়ের মাঠে ঘুরাঘুরি করছিলো। প্রথমে দেখে মনে হচ্ছিলো সে মানুষিক ভারসাম্যহীন রোগী। হঠাৎ বিদ্যালয়ের বাথরুমের লোহার দরজায় জোরে জোরে নিজের মাথা ঠুকতে শুরু করলে আশপাশের মানুষজন ছুটে যাওয়ার আগেই তার মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে মৃত্যু বরণ করে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তখনও ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ফেসবুকে ছেড়ে দেয় এলাকার যুবকেরা।

বাঁকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার আনিছুর রহমান জানান, জিয়ারুল একজন মানষিক ভারসাম্যহীন ও মৃর্গী রোগী ছিলেন। সে বিভিন্ন সময় বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় চলে যায়। গতকাল ফেইসবুকের মাধ্যমে তার মৃত্যুর খবর শুনে তার পরিবার থানায় গিয়ে লাশ সনাক্ত করে।

এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে তার পরিবারের সদস্যরা এসে ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে লাশটি সনাক্ত করে। তারপর লাশটি ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য: গত মঙ্গলবার সকালে ওই গ্রাম থেকে সজীব হাচান (২৫) নামে অপর এক যুবকের গলায় দড়ি দোয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর