বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

৯ দফা দাবিতে আকিজ ফুড শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ১৫১ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

ঢাকার ধামরাইয়ে বেতন বৃদ্ধি, সাপ্তাহিক ছুটিসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে কর্মরত কয়েক শতাধিক শ্রমিক।

সোমবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় কারখানার সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করেন।

শ্রমিকরা জানান, তাদের মৌখিকভাবে আশ্বস্ত করলেও দীর্ঘদিন দাবি মেনে নেয়নি কর্তৃপক্ষ। তিন মাস আগে বেতন বৃদ্ধির কথা বলা হলেও এখনো শ্রমিকরা বর্ধিত বেতন পাননি। এর আগে কয়েক দফায় মাসিক বেতন ১৫ হাজার টাকা করা, বেতনের অর্ধেক ঈদ বোনাস দেওয়া, প্রতিদিন সবাইকে ডিউটি দেওয়া, কর্মদক্ষতার ওপর ভিত্তি করে চাকরি স্থায়ীকরণ, কোম্পানির লভ্যাংশ দেওয়া, নাইট বিল দেওয়া, কোম্পানির ভেতরে কোনো শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার কোম্পানিকে নেওয়া, কোম্পানির প্রতিটি বিভাগে নিরাপত্তা ব্যবস্থা করা ও সাপ্তাহিক ছুটি দেওয়ার দাবি জানানো হয়। কিন্তু কর্তৃপক্ষ দাবি মেনে নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা।

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর