মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস চিকিৎসকের ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া পঞ্চগড়ে আরও বাড়লো শীত, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি আশাশুনিতে পরিবার তন্ত্রে নিয়ন্ত্রিত ডিলার সিন্ডিকেটে জিম্মি কৃষক; ব্যবস্থা গ্রহণের দাবি! নবাগত পুলিশ সুপারের সাথে ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি মাদারীপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

বনশ্রীতে গুলি করে ব্যবসায়ীর কাছে থাকা ২০০ ভরি সোনা ডাকাতি

নিজস্ব প্রতিবেদক / ১৮৯ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ২০০ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

 

গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন (৫৫)। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন।

 

গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন এসব তথ্য জানান।

 

আরও পড়ুন: আগামী ডিসেম্বরকে সামনে রেখে সংসদ নির্বাচনের তফসিল

 

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের সাত নম্বর রোডে টার্গেট করে আসা তিনটি মোটরসাইকেল স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে। এরপর তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা স্বর্ণ ব্যবসায়ীর কাছে থাকা সোনা নিতে টানাহেঁচড়া করে। এক পর্যায়ে সোনা না দিতে চাইলে তারা ব্যবসায়ীকে গুলি করে। এরপর সোনা ও টাকা নিয়ে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে উঠে এলাকা ত্যাগ করে।

 

এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ সংবাদমাধ্যমকে বলেন, স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের বনশ্রীতে জুয়েলারির দোকান রয়েছে। তিনি দোকান বন্ধ করে একাই বাসায় ফিরছিলেন। এসময় পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আনোয়ার হোসেনের পথরোধ করে। তাদের মধ্য থেকে লাল হেলমেট পরা এক ব্যক্তি ওই ব্যবসায়ীকে তিন রাউন্ড গুলি চালায়।

 

আরও পড়ুন: কোনো দল বা গোষ্ঠীর নয়, পুলিশ নাগরিকের : স্বরাষ্ট্র উপদেষ্টা

 

তিনি বলেন, ভুক্তভোগী আনোয়ার হোসেনের দুই পায়ে দুটি ও পিঠে একটি গুলি লেগেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহত ব্যবসায়ীর বরাত দিয়ে ওসি বলেন, তার কাছে ছিল ২০০ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা। গুলির পর সোনা এবং টাকা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

 

এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে ছিল মোট সাতজন। সবার মাথায় ছিল হেলমেট। স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে লাল হেলমেট পরিহিত একজন তাকে পিস্তল দিয়ে গুলি করে। গুলির পর দুর্বৃত্তদের বাকি সদস্যরা স্থান ত্যাগ করার পরামর্শ দেয়। এরপর তিনটি মোটরসাইকেলে সবাই একসঙ্গে চলে যায়।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর