শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম

তিন দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক / ৮৬ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

 

আজ শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠনের শিক্ষকরা।

 

সরকারি প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর
শিক্ষকদের দাবিগুলো হলো-

 

১/ সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন

 

২/ চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা এবং

 

৩/ শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

 

অংশগ্রহণকারী শিক্ষকরা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে একাধিকবার আলোচনায় বসা হলেও ফল পাওয়া যায়নি উল্লেখ করে তারা জানান, তাই এবার রাজপথেই সমাধান আদায়ের ঘোষণা দেওয়া হয়েছে।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাড়ে ৬৫ হাজারের বেশি। এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা তিন লাখ ৮৪ হাজার।

 

গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে দশম গ্রেডে এবং ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয়। তবে এ পদক্ষেপে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকরা।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর